ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মাইলফলকে সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন Logo বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা Logo সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী Logo বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার Logo প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী Logo রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি Logo কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন Logo বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের Logo ডালাসে চলছে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের প্রস্তুতি Logo ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন বৃদ্ধির লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই অনুমোদনের ফলে ব্যাংকটি সরকারের অনুকূলে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে। এতে ব্যাংকের পরিশোধিত মূলধনও বাড়বে।

সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।

গত বছরের ৩০ জুন ব্যাংকটি ডিএসইর মাধ্যমে এই শেয়ার ইস্যুর আগ্রহ প্রকাশ করে। এর ধারাবাহিকতায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি গতকাল রোববার (১২ জুলাই) এক চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, ব্যাংকটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন মাইলফলকে সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি

আপডেট সময় ০৮:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬