ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

রবিবার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নৌসদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বেশি করে বৃক্ষরোপণ করলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, কর্মসূচির অংশ হিসেবে দেশের সব নৌঘাঁটি, নৌ স্থাপনা এবং উপকূলীয় এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন

আপডেট সময় ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬