ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী Logo আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি Logo বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo কারাগারে বন্দিরা বানাচ্ছেন সাবান, নাম ‘প্রিজন ফ্রেশ’ Logo ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ Logo বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট Logo নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকলো এইচএসসি পরীক্ষার্থীরা Logo আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ১৯৩০ সালের এই ‍দিনে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের যাত্রা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান

টানা ভারী বর্ষণে রাজধানীর কাকলী, বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া লোকজন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন।

এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্প থেকে নেমে আসা যানবাহন নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে মিশে তীব্র চাপ তৈরি করছে। র‍্যাম্পের সামনে বৃষ্টির পানি জমে থাকায় অনেক গাড়ি ধীরগতিতে চলাচল করছে। এতে একটির পর একটি যানবাহন আটকে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের সামনে প্রায় হাঁটুসমান পানি জমে রয়েছে। এ কারণে র‍্যাম্প থেকে ব্যক্তিগত যানবাহন ঠিকমতো নামতে পারছে না। ফলে এক্সপ্রেসওয়ের ওপর দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতি নিয়ে বেলা ১১টার দিকে ফেসবুক পেজে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেয় ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কয়েকটি স্থানে যানজট তৈরি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান

আপডেট সময় ১২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬