ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী Logo উত্তরাঞ্চলের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা Logo মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার Logo হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু Logo ইরানের পরমাণু ইস্যু: বাকযুদ্ধে উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ! Logo চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি Logo কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী Logo বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী Logo ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

একসময় সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না ও কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয়ে বিদেশে প্রশিক্ষণে যেতেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সেই সময় এখন শেষ হয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, পারিবারিক মূল্যবোধ, বিতর্কচর্চা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ওপর গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে।

তিনি জানান, নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে সংযোজন করা হচ্ছে।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে ইতোমধ্যে অনেক পরিমার্জন আনা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয়। একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভার আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬