ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরআগে, ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতর মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্ধের সময় জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

গত ৮ জুলাই জারিকৃত গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এই নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

প্রসঙ্গত, এরআগে বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক স্বাক্ষরিক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬