ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ Logo সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

ভারতের যুদ্ধবিমান ধ্বংসে চীনের তৈরি জে-১০ ব্যবহার

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে-এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

তারা জানান, অভিযানে আমেরিকার তৈরি লকহিড এফ-১৬ বিমান ব্যবহার করেনি পাকিস্তান।

তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে।

এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে।

বাংলা৭১নিউজ/সূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

ভারতের যুদ্ধবিমান ধ্বংসে চীনের তৈরি জে-১০ ব্যবহার

আপডেট সময় ১০:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫