বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ভারতের যুদ্ধবিমান ধ্বংসে চীনের তৈরি জে-১০ ব্যবহার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে-এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

তারা জানান, অভিযানে আমেরিকার তৈরি লকহিড এফ-১৬ বিমান ব্যবহার করেনি পাকিস্তান।

তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে।

এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে।

বাংলা৭১নিউজ/সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com