মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ফের যুদ্ধে জড়ালে ট্রাম্পকে ‘তুরুপের তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা ইরানের সঙ্গে নতুন চুক্তিটি পুরোনোটির চেয়ে ভালো হবে: ট্রাম্প বাইরে তেলের সংকট, সংসদে নেই : জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ৩৬ জন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে।আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার যায়গা তৈরি হইছে।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোষ্টে এসব কথা বলেন সাবেক এই তথ্য উপদেষ্টা।  

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনীদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।

এনসিপির শীর্ষ এই নেতা বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহিদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com