ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান Logo লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে Logo জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ Logo বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Logo প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে মিশরের আনুষ্ঠানিক বিবৃতিতে

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হারের পর রেফারিং ও ভিএআর ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে বিশ্বকাপজুড়ে দলের পাশে থাকা সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পর এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের ভেতরে ও বাইরে থাকা লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন জাতীয় দলের জন্য ছিল বড় অনুপ্রেরণা। খেলোয়াড়রা সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে লড়াই করে মাঠে মিশরের পরিচয় ও গর্ব তুলে ধরেছেন।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের বিষয়টি নিয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। তাদের দাবি, ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

ইএফএ আরও দাবি করেছে, দেশি-বিদেশি বহু ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও ম্যাচের কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের আসরে ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে বলা হয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা ও ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা সৃষ্টি করেছে।

জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা ফেডারেশনের দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান ও ফুটবল আইনের সমান প্রয়োগ পাওয়ার অধিকার রাখেন।

তবে বিতর্কের মধ্যেও জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে ইএফএ। তাদের ভাষ্য, ম্যাচের ফলাফল এখন ইতিহাসের অংশ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের সাহস, লড়াকু মানসিকতা ও নিষ্ঠা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরেছে।

সবশেষে সমর্থকদের উদ্দেশে ইএফএ জানায়, ‘জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান কোনও আকস্মিক ঘটনা নয়: জাহেদ উর রহমান

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে মিশরের আনুষ্ঠানিক বিবৃতিতে

আপডেট সময় ০৪:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬