ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা লাগে ফাইয়াজের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছনে ধাক্কা দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবারও তিনি নগরে অনুষ্ঠিত দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

আপডেট সময় ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬