ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন Logo সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা

শেষ ষোলোর টিকিট পেয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

চলতি বিশ্বকাপে মাঠে নামার আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন এটিই তার শেষ বিশ্বকাপ। ফলে নকআউট পর্বে প্রতিটি ম্যাচটি এই কিংবদন্তির জন্য মহাগুরুত্বপূর্ণ। কারণ, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়, আর সেখানেই থেমে যাবে রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ার।

তাই হয়তো নকআউট পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারানোর পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ফুটবল কিংবদন্তি। রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। শেষ মিনিটের গোলটা অফসাইডে বাতিল না হলে ম্যাচ হারার সম্ভাবনাও ছিল পর্তুগিজদের।

তবে সৃষ্টিকর্তা হতাশ করেননি রোনালদোকে। বিশ্বকাপ জয়ের পথে এখনও টিকে রয়েছে তার দল। তাই হয়তো মাঠে অঝোরে কাঁদলেন তিনি।

এদিন ম্যাচের প্রথমে ৫৩ মিনিটে ইভান প্যারিসিকের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। 

আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে গনসালো রামোসের হেডে আসে জয়সূচক গোল। এরপর রামোসের শেষ মুহূর্তের গোলে ২–১ ব্যবধানের জয় নিশ্চিত করে পর্তুগাল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির

শেষ ষোলোর টিকিট পেয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

আপডেট সময় ১০:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬