ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

শেষ ষোলোর টিকিট পেয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

চলতি বিশ্বকাপে মাঠে নামার আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন এটিই তার শেষ বিশ্বকাপ। ফলে নকআউট পর্বে প্রতিটি ম্যাচটি এই কিংবদন্তির জন্য মহাগুরুত্বপূর্ণ। কারণ, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়, আর সেখানেই থেমে যাবে রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ার।

তাই হয়তো নকআউট পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারানোর পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ফুটবল কিংবদন্তি। রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। শেষ মিনিটের গোলটা অফসাইডে বাতিল না হলে ম্যাচ হারার সম্ভাবনাও ছিল পর্তুগিজদের।

তবে সৃষ্টিকর্তা হতাশ করেননি রোনালদোকে। বিশ্বকাপ জয়ের পথে এখনও টিকে রয়েছে তার দল। তাই হয়তো মাঠে অঝোরে কাঁদলেন তিনি।

এদিন ম্যাচের প্রথমে ৫৩ মিনিটে ইভান প্যারিসিকের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। 

আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে গনসালো রামোসের হেডে আসে জয়সূচক গোল। এরপর রামোসের শেষ মুহূর্তের গোলে ২–১ ব্যবধানের জয় নিশ্চিত করে পর্তুগাল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শেষ ষোলোর টিকিট পেয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

আপডেট সময় ১০:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬