বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনছে সরকার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আনা হবে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খাদ্য মন্ত্রণালয়েল প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২ লাখ ২০ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। আর মোট মূল্য ধরা হয়েছে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা হবে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়েল আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই গম কেনার ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ২৯৭.৯২ মার্কিন ডলার।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com