বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার শিক্ষার্থী, থানায় জিডি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল তারা। এরপর রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের।

এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

নিখোঁজ ছাত্রীরা হলেন- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা জানান, মঙ্গলবার ভোর ৬টার সময় চার জন মিলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপরে রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানতে পারি তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় জিডি করেছি। আমরা মেয়েদের ফেরত চাই।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ চার স্কুলছাত্রীর অভিভাবকরা রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। স্কুলছাত্রীদেরকে খোঁজ শুরু করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com