রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের আর্থিক লেনদেনের ধরন আমূল বদলে গেছে। একসময় যেখানে নগদ টাকাই ছিল লেনদেনের প্রধান মাধ্যম, এখন মানুষের মোবাইল ফোনই হয়ে উঠছে তার মানিব্যাগ। এই পরিবর্তনকে আরও কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক সার্বজনীন পেমেন্ট স্ট্যান্ডার্ড হিসেবে চালু করেছে বাংলা কিউআর।

বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে গভর্নর বলেন, আগে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নিজস্ব কিউআর কোড ব্যবহার করলেও সেগুলোর মধ্যে আন্তঃলেনদেনের সুযোগ ছিল না। বাংলা কিউআর চালুর ফলে এখন দেশের বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান পর্যন্ত একই অভিন্ন কিউআর কোড ব্যবহার করা যাবে।

তিনি জানান, বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের প্রক্রিয়া সহজ ও নিরাপদ। গ্রাহকরা তাদের ব্যাংক বা এমএফএস অ্যাপে পিন দিয়ে লগইন করে দোকানের কিউআর কোড স্ক্যান করবেন, টাকার পরিমাণ লিখে পিন বা ওটিপি দিয়ে মুহূর্তেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এতে নগদ বা খুচরা টাকা বহনের প্রয়োজন থাকবে না।

গভর্নর বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ফলে ছেঁড়া বা জাল নোট গ্রহণের ঝুঁকি কমবে। একই সঙ্গে খুচরা টাকার সংকট ছাড়াই যেকোনো অঙ্কের লেনদেন করা সম্ভব হবে। এছাড়া কিউআর ব্যবস্থার স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরাও সহজে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের একটি ডিজিটাল লেনদেনের ইতিহাস বা প্রোফাইল তৈরি হবে। ভবিষ্যতে এই তথ্যের ভিত্তিতে জামানতবিহীন ঋণ পাওয়ার ক্ষেত্রেও তারা সুবিধা পেতে পারেন।

তবে নিরাপত্তার বিষয়ে সতর্ক করে গভর্নর বলেন, অ্যাকাউন্টের পিন নম্বর বা ওটিপি কোনো অবস্থাতেই ব্যাংকের কর্মকর্তা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

গভর্নর মো. মোস্তাকুর রহমানের মতে, বাংলা কিউআরের ব্যবহার বাড়লে রাষ্ট্রের নগদ টাকা ছাপানো, পরিবহন এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যয় কমবে। তিনি বলেন, বাংলা কিউআর আমাদের অর্থনৈতিক মুক্তির প্রতীক। আসুন, আমরা সবাই বাংলা কিউআর ব্যবহার করি এবং অর্থনীতিকে আরও সমৃদ্ধ করি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com