ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাসপাতালে রোডে এ ঘটনা ঘটে।

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “দুপুর পৌনে ১ টায়  নিহত রজবের সঙ্গে তার দুই বন্ধু জিসান ও মেহেদির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রজবকে ছুরিকাঘাত করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজবকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, “রজবসহ তার দুই বন্ধু জিসান ও মেহেদি মাদকাসক্ত। সরকারি হাসপাতাল ঘিরে বিভিন্ন অপকর্ম ও অপরাধের সঙ্গে তারা জড়িত। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জিসান ও মেহেদিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।”

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০৪:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬