ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এর সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ রোধে আইনটি রহিত করা প্রয়োজন।

এ ছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের পরিপন্থি। তাই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট সময় ১২:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬