ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ Logo সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান Logo পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫০০ পরিবার Logo ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল Logo মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Logo নান্দাইলে চালবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের Logo চিপস, নুডলস তৈরির কাঁচামালে পোকামাকড়, কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা Logo অস্ত্র মামলা: আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল Logo হত্যা শেষে বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা Logo জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনে পৌঁছান।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে দালিয়ানের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬