সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ `যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা’ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

তীব্র রাজনৈতিক চাপ ও স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।

আজ সোমবার ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে স্টারমার এ ঘোষণা দেন।

তিনি বলেন, লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন স্টারমার। একই সঙ্গে তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারও করেন।

স্টারমার বলেন, ‘আমার দল এখন যে প্রশ্নটি করছে, তা হলো—পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। এ বিষয়ে আমার পার্লামেন্টারি দলের যে মতামত আমি পেয়েছি, তা আমি সম্মানের সঙ্গে ও উদারচিত্তে মেনে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আর সে কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে (এনইসি) সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান স্টারমার। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে।

তিনি বলেন, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অবকাশ শুরুর আগে, অর্থাৎ ১৬ জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

স্টারমার আশা প্রকাশ করেন, নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট অধিবেশন পুনরায় শুরুর আগেই লেবার পার্টি নতুন নেতা পেয়ে যাবে।

স্টারমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হলো। একই সঙ্গে দলীয় নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য।

সূত্র : বিবিসি, রয়টার্স, স্কাই নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com