ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮

কাতারের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানি টার্মিনাল রাস লাফানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাতে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির পর টার্মিনালটির কার্যক্রম ফের চালু করার চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ঘটনার কয়েক ঘণ্টা পরও আরও ১৮ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

এর আগে যুদ্ধের সময় ইরানের বোমাবর্ষণে রাস লাফান শিল্প এলাকার এই টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ কাতারে এই বিস্ফোরণের ফলে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে কাতার তার গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, কারণ কোনো জাহাজ আন্তর্জাতিক বাজারে যেতে পারছিল না। বর্তমানে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যে ইরান হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করায় কাতার তাদের রপ্তানি টার্মিনালটি ফের সচল করার কাজ শুরু করে।

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানায়, রোববার রাতে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে কাজ করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

বিস্ফোরণে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো পুরোপুরি জানা যায়নি। কাতার কর্তৃপক্ষ প্রথমে অল্প কয়েকজন আহত হওয়ার কথা বললেও কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশাল এই হতাহতের সংখ্যা নিশ্চিত করে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৮ জনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এপি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব

কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮

আপডেট সময় ০১:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬