ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু Logo তিন বছরে ২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি-ইন্টার্নশিপের সুযোগ Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি Logo গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের Logo নতুন পরিচয়ে বিজয় সেতুপতি Logo দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। প্রতিদিনই এই রোগ ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু। সরকারের পক্ষ থেকে টিকা কার্যক্রম জোরদার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে রোগটি। এ অবস্থায় হামের টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে হামে আক্রান্ত হয়ে দেশজুড়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এর দায় এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

তার এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।

তিনি স্পষ্ট করে বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়ায় কারও অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সম্পাদিত হয়ে থাকে। সরকার হামের প্রাদুর্ভাব রোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করা ও মজুত ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

তারেক রহমান বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশে হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বিশেষ টিকাদান কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬