বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মাঝেমধ্যেই ভক্তদের নতুন কোনো সংবাদ দিয়ে থাকেন। সামাজিক মাধ্যমে এসে নিজের ক্যারিয়ার নিয়ে সফলতার গল্প যেমন শোনান, তেমনই আবার বিতর্কে জড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনার জবাবও দেন অভিনেত্রী। 

তবে এবার শবনম ফারিয়া তার ভক্ত-অনুরাগীদের শোনালেন এক আফসোসের গল্প। কারণ এক বন্ধুর বিদায় দিতে যাচ্ছেন তিনি এবার। তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোসও।

গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তার বান্ধুর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নেন শবনম ফারিয়া। ছবির পাশাপাশি তিনি লিখেছেন—কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনো তা হয়ে ওঠেনি। এর মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলেছে।

তিনি আরও লিখেছেন, যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম। একবার বাইরেও গেছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি। সেই অভিমান তার এখনো কমেনি। 

শবনম ফারিয়া বলেন, আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে। অভিনেত্রী বলেন, বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি, যখন ও দেশে থাকে, মনে হয় আছেই তো, দেখা হবে কিন্তু যখন চলে যায় মনে হয়— ইস! আরেকটু সময় যদি কাটাতে পারতাম। 

তিনি বলেন, এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি। এইটাও জানি, এটাই জীবন— এটাই এডাল্টহুড!

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com