বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো: আসামি আবীরের মৃত্যুদণ্ড অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শ্রীলংকার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

মঙ্গলবার (১৬ জুন) শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শ্রীলংকায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, হাইকমিশনারের মেয়াদকালে নেওয়া উদ্যোগগুলো-বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে বলে অমরাসুরিয়া আশা প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়, শ্রীলংকার প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে হাইকমিশনার ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন।

শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com