মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে লালমনিরহাটে জনতা-পুলিশ সংঘর্ষ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসি প্রত্যাহার বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি

যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। আগামী ১৭ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এবারের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ, যিনি এ সেগমেন্টের ভাইস প্রেসিডেন্টও।

কর্মসূচি শেষে ২০ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্রতি বছর এখানে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দাতা দেশ এবং সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়ে মানবিক সহযোগিতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আলোচনা করেন।

এ সম্মেলনে আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com