ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমান অনরার সামনে আইসসে’: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উদ্বোধন পরবর্তী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে আয়োজিত সংক্ষিপ্ত জনসভা আয়োজিত হয়েছে।

সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘জিয়াউর রহমান হাল (খাল) হনন শুরু গইজিল, খালেদা জিয়া কন্টিনিউ গইজ্জে। এবার ইতারার সন্তান বাংলাদেশরে লই চিন্তা গরেদে মানুষ তারেক রহমান অনরার সামনে আইসসে।’

এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকায় শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর পর মনে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তব্য দিবে আমাদের নেতা,আমি শুধু আসলাম। মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে সেজন্য দাঁড়ালাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের জন্য সারা দেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে আমাদের নেতা বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। উনার একটা প্ল্যান আছে আর আমরা বলি ‘উই হ্যাভ এ প্ল্যান’- আমাদের একটা প্ল্যান আছে যা বাস্তবায়ন শুরু হয়েছে এবং দেশের মানুষ দেখতে শুরু করেছে।  আমাদের নেতা তারেক রহমান এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আপনারা সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে এবং এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতেই ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০২:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬