বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী ছিনতাইকারী-চাঁদাবাজ ধরতে যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ: ডিএমপি কমিশনার জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল বিশ্ববাজারে তেলের দামে বড় ধস, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় খেলাধুলা-সংস্কৃতিতে জোর প্রধানমন্ত্রীর

এইমস বাংলাদেশের এমডি ইয়াওয়ার সাঈদ আর নেই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশের শেয়ারবাজারে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াওয়ার সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ফজরের নামাজের সময় মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ইয়াওয়ার সাঈদ ছয় মাসের বেশি সময় ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছে, রোগটি শেষ পর্যায়ে শনাক্ত হয়েছিল। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ইয়াওয়ার সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি দেশের সম্পদ ব্যবস্থাপনা ও শেয়ারবাজারের একজন সুপরিচিত এবং সম্মানিত পেশাজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। সততা, পেশাদারিত্ব এবং নীতিনিষ্ঠ অবস্থানের জন্য তিনি সহকর্মী ও বিনিয়োগকারীদের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত উচ্চপর্যায়ের অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা, অনিয়ম অনুসন্ধান এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তার সক্রিয় ভূমিকা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়।

ইয়াওয়ার সাঈদের মৃত্যুতে শেয়ারবাজার অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বর্তমান কমিশনার মো. নাফিজ আল তারিক, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সেক্রেটারি জেনারেল সুমিত পোদ্দার, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের সততা, সাহসিকতা এবং পেশাগত অবদানের কথা স্মরণ করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com