ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

জমকালো আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জমকালো সাংস্কৃতিক আয়োজন ও বিশ্বখ্যাত সংগীত তারকাদের পরিবেশনায় পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পপ তারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসসহ আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা ও বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই পরিবেশন করেন। এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি প্রধান গান ডিএনএ-এর বিশেষ যৌথ পরিবেশনা উপস্থাপন করেন।

আয়োজনে মেক্সিকোর সংস্কৃতির ছোঁয়াও ছিল। দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস মঞ্চে পরিবেশনা করেন। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন।

এ ছাড়া ভেনিজুয়েলার ড্যানি ওশান এবং কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পরিবেশনার মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।

মেক্সিকোর পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে ১২ জুন অনুষ্ঠিত ওই আয়োজনে পারফর্ম করেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়।

অন্যদিকে ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে পারফর্ম করেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‌্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

এদিকে বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টসে।

ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। টফি, মাই রবি ও বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

জমকালো আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

আপডেট সময় ০১:০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬