শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

খুলনার রূপসা স্ট্যান্ড রোডে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন। ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালান।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com