সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ময়লার স্তূপে মিলল থানা থেকে লুটের ৩টি অস্ত্র

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে দুটি ৯ এমএম পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে সেখান থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রাং বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com