ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি যখন মঞ্চে কোমর দোলান, তখন ভক্তদের উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। ‘দিলবার’ খ্যাত এই তারকা অনেক আগেই নিজেকে শুধু বলিউডের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন ইতিহাস গড়লেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’।

গানটিতে নোরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফরাসি গায়ক ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত মিউজিক প্রডিউসার সঞ্জয়। মুক্তির পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ফিফার অফিসিয়াল গানে কণ্ঠ ও পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছিলেন নোরা। ফলে এটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের অফিসিয়াল সংগীতের অংশ হওয়ার বিরল কৃতিত্ব এনে দিল তাকে। তবে এবারের প্রজেক্টটি তার কাছে আরও বিশেষ, কারণ এতে রয়েছে ভারতীয় প্রতিভা ও সংস্কৃতির গভীর ছাপ।

নোরা জানিয়েছেন, এই গানের মাধ্যমে তিনি নিজের মরোক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তার ভাষায়, যে দেশ তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে, সেই ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।

তিনি আরও জানান, মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফার, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার এবং তার স্টাইলিং টিম— সবাই ছিলেন ভারতীয়, যা এই আন্তর্জাতিক আয়োজনকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে স্থান পাওয়া ‘সির সির’-এর প্রাণবন্ত বিট ও আকর্ষণীয় কোরিওগ্রাফি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে। রিলিজের পর থেকেই গানটি রিলস ও শর্টস ভিডিওতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ফুটবল উন্মাদনার আবহে নোরা ফাতেহির ঝলমলে উপস্থিতি ও তার স্বাক্ষর নৃত্যভঙ্গি বিনোদনপ্রেমী এবং ফুটবলভক্তদের জন্য এনে দিয়েছে এক অনন্য সংমিশ্রণ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

আপডেট সময় ১১:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬