বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে পিএসদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চিফ হুইপ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই (পিএস) তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে পিএসদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আপনারা এত সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয়… আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে চান, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদেরই মাধ্যমে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটি আপনারাও চান।

ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শও শুনেন। সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকেও দিতে হবে। এমপিরা সৎ কাজ করলে যেমন তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেও আপনি পাপের ভাগীদার হবেন।

মো. নূরুল ইসলাম বলেন, বাজেট শুধু সংখ্যা নয়। এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। সেই ট্যাক্সের টাকা সুষম বণ্টন করে কীভাবে জনগণের উন্নয়ন করা যায় সেই বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষণের সকল তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com