বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে’ হবে, সতর্কবার্তা ট্রাম্পের

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে খুব শিগগিরই তাকে একাই লড়াই চালিয়ে যেতে হতে পারে।

সোমবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তার ভাষায়, আমি বলেছি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার ঘটনার পর ইরান ও ইসরায়েল উভয়ই সাময়িকভাবে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুকে হামলা বন্ধ রাখার আহ্বানও জানিয়েছিলেন।

এর আগে রবিবার বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননের সংঘাত বন্ধ হওয়ার ওপর নির্ভরশীল।

বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানান। তবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালায়। এ সময় নিক্ষেপ করা অনেক ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমায় প্রতিহত করা হয়।

সূত্র: আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com