ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক

ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ৪

টাঙ্গাইলের সখীপু্রে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে মুরগি বহন করা একটি পিকআপ। এতে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছনে থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হন। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার

ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ৪

আপডেট সময় ০৮:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬