ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

ভুটানের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ

হিমালয় অঞ্চলে রোববার (৭ জুন) ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশসহ মোট পাঁচটি দেশে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটান বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)।

ভূমিকম্পের কম্পন ভারত, চীন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়। এতে বহু স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে অনেক মানুষ বাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলটি পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের অবিরাম সংঘর্ষের কারণে মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। ভুটানসহ পুরো হিমালয় বেল্ট তাই উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে চলতি সপ্তাহেই ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চ ৫.০ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়, যা ৫ জুন রাত ১০টা ৪ মিনিটে আঘাত হানে। ওই ভূমিকম্পগুলোর কেন্দ্র ছিল কাংড়া–চাম্বা সীমান্ত এলাকার ধৌলাধার পর্বতমালার কাছাকাছি অঞ্চল।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলের সক্রিয় টেকটোনিক গতিবিধির কারণে ভবিষ্যতেও এমন ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তাই ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে আগাম সতর্কতা ও দুর্যোগ প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

সূত্র: ইন্ডিয়া ডট কম

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

ভুটানের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ

আপডেট সময় ০১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬