ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।

ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। 

মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ ও নামাজ আদায়ের সুযোগ সীমিত করে রেখেছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়।

সূত্র : আল জাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

আপডেট সময় ০৯:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬