ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে মন্ত্রণালয়ে বাবার আবেদন

সারাদেশে শিশুদের ওপর সংঘটিত নির্যাতনের পরিপ্রেক্ষিতে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগান চেয়ে আবেদন করেছেন বরগুনার এক বাসিন্দা। বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর এই আবেদন করেছেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি।

আবেদনে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, আমি নিম্নস্বাক্ষরকারী স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমার একজন কন্যা সন্তান আছে, যার বয়স ৪ বছর। কিছু বছর যাবৎ শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছি।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করবো না। আমার নিষ্পাপ সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই বিধায় বৈধ উপায়ে একটি শটগান একান্ত প্রয়োজন।

এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনায় নিয়ে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে একটি শটগান বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন বরগুনার আমতলী থানার বাসিন্দা মাসুদুল ইসলাম।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন

কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে মন্ত্রণালয়ে বাবার আবেদন

আপডেট সময় ১১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬