ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা নদীর মাঝখানে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে ৫টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২৩টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে ট্রলারটি মাঝনদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬