বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

শোভিতার মা হওয়ার গুঞ্জনে মুখ খুলেছে নাগার পরিবার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সংসারে নতুন অতিথি আসছে। মানে- মা হতে যাচ্ছে শোভিতা। গত জানুয়ারিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য।

এ তারকার দম্পতির বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর তাদের সংসারে সংসারে নতুন সদস্য আসছে। এমন খবর ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয় নাগা- শোভিতাকে নিয়ে। তবে আসল সত্য ঘটনা প্রকাশ করলেন নাগা ও শোভিতার পারিবারিক সূত্র।

দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়েই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তাই দেখে অনেকেই ধরে নিয়েছেন, এবার বোধ হয় সুখবর দিতে যাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এ তারকা দম্পতি। সে ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা বহুগুণে বৃদ্ধি পায়। যদিও এ নিয়ে নাগা ও শোভিতা এখনো কোনো কথা বলেননি। তবে তার একটি পারিবারিক সূত্র বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।

সূত্র থেকে জানা গেছে, ‘শোভিতা মোটেই অন্তঃসত্ত্বা নন। শোভিতা ঢিলেঢালা পোশাক পরেছিলেন ঠিকই। কিন্তু মাতৃত্বকালীন পোশাক পরেননি।’

শোভিতা-নাগা র ব্যক্তিগত জীবন নিয়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছে। সামান্থা রুথ প্রভুর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে করেছিলেন নাগা। কিন্তু সেই সম্পর্কে থাকাকালেই নাকি নাগার জীবনে শোভিতা ধরা দেন। এরপর ২০২১ সালে নাগা ও সামান্থার বিচ্ছেদ হয়ে যায়। গত বছর শোভিতার সঙ্গে বাগদান সম্পন্ন করেন নাগা। চলতি বছরের শুরুতে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com