সাইফুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম।
গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক ১১ মে এই নিয়োগ অনুমোদন দেয়।
এর ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের ১২৮৭তম পরিচালনা পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে যোগদান করেন।
সভায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।
সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ




























