বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

দেশে ভোটারের সংখ্যা বেড়েছে আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে, এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

বৃহস্পতিবার ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকায় নতুন এসব তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com