ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত Logo ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার Logo সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২ Logo কলকাতা থেকে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo রাতে ট্রেনে ঢাকায় রওনা, গোপনে নেমে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ! Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কসবা সীমান্তে বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ওই ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বজনরা জানান, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সীমান্তের ভারত অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরছালিন। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মোরছালিন মালামাল আনতে সীমান্তে গিয়েছিল। কিন্তু কী মালামাল সে বিষয়ে কিছু জানা যায়নি। তার মরদেহ বিএসএফের কাছে আছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার

কসবা সীমান্তে বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেলো বিএসএফ

আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬