শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার।   

সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, এরইমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজের উদ্বেগ নেওয়া হয়েছে, যা আগামী ৫ বছরে শেষ করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙন হলে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন, তা একটি বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন। খাল হচ্ছে জনগণের সম্পত্তি। খাল যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা বড় করতে যাওয়ার সময় যদি কোনো দখলদার পড়ে, তাকে সরে যেতে হবে। কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে ডিসিরা আইনগত ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, খালের প্রবাহ ঠিক রেখে আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে কোনো দোকান পড়লে তা ভেঙে ফেলা হবে। কেউ যদি মাছের ঘের বানিয়ে খাল আবদ্ধ রাখে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com