মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শ্রমিকদের কারণেই মোংলা বন্দর সচল আছে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা বন্দর হলো আন্তর্জাতিক সমুদ্রবন্দর। এখানকার প্রাণ হলো শ্রমিকরা। তাদের জন্যই মোংলা বন্দর সচল আছে। শ্রমিকরা হচ্ছেন আমাদের সবকিছুর প্রাণ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সকল দাবির প্রতি তার সমর্থন ছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও মানুষের কল্যাণে ও শ্রমিকদের নিয়ে কাজ করছেন।

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যদি মোংলা নদীতে সেতু ও নতুন রাস্তাঘাট নির্মাণ করতে পারি তাহলে এ জনপদের কর্মচাঞ্চল্যতাও ফিরে আসবে।

মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের শ্রমিক প্রতিনিধি মো. আলাউদ্দিন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক দিবসের এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন আলতু, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবলু ভূঁইয়া, শাহজাহান ফকির, শেখ রুস্তুম আলী ও আ. সালাম ব্যাপারী। 

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com