সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

মে দিবসে নারায়ণগঞ্জে লাল পতাকা মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মহান মে দিবস উদযাপন উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১ মে) সকালে লাল পতাকা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, আইন ও দর-কষাকষি সম্পাদক নূর ইসলাম আক্তার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন ও প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান এই দিনটি সারা বিশ্বের শ্রমজীবী মানুষ যথাযথ মর্যাদার সহিত উদযাপন করেন। তাদের দাবিদাওয়া তুলে ধরেন। আমাদের দেশেও সভা-সমাবেশ, মিছিলসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা ১ মে শ্রমিক দিবসটি উদযাপন করে থাকি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ইতিহাসে মহান মে দিবস শুধু স্মরণীয় দিন নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচারের সংগ্রামের প্রতীক।

তারা আরও বলেন, যে লক্ষ্য নিয়ে মে দিবস ইতিহাস সৃষ্টি করেছিল তা আজও আমাদের দেশের শ্রমিকরা অর্জন করতে পারেননি। মে দিবসের ১৪৯ বছর পরও এ দেশের শ্রমিকরা মে দিবসের সুফল পাননি। আজও ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও অধিকারবঞ্চিত, শোষিত-নির্যাতিত এবং অগণতান্ত্রিক কালাকানুনের শৃঙ্খলে বাঁধা পড়ে রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com