বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

শাকিব খানের ‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বিশ্বাসকে বলেন, মনিরকে রাত ৮টার দিকে কিছুক্ষণ আগে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে, তিনি আগেই মারা গেছেন। এরপরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিবার মরদেহ নিয়ে গেছে।

সহকারী ফাইট ডিরেক্টর ও স্টানম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েক বছর ধরেই স্টানম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গণে তিনি কাজ করছিলেন।

রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তান্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলে জানিয়েছেন কলাকুশলীরা।

সিনেমার পরিচালক রায়হান রাফী সাংবাদিকদের জানান, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। 

রাফী বলেন, সকালের দিকেই মনির স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।

কোরবানির ঈদে ‘তান্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com