ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগে, রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে, দক্ষিণ লেবাননে সংঘাতে তাদের একজন সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং দু’জন মাঝারি ধরনের আহত বলে জানানো হয়। তবে এই হতাহতের ঘটনা ঠিক কখন এবং কী পরিস্থিতিতে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তার প্রতিবাদে তারা দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এর দুই দিন পর, ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

আপডেট সময় ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬