রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগাম বন্যার আশংকা, ঝড়-বৃষ্টির কবলে পড়ছে দেশ খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী

পদ্মার দুই কাতল ৮৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী,প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কাতল মাছ। মাছ দুটির সম্মিলিত ওজন ৪২ কেজি ৫০০ গ্রাম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটের একতা মৎস্য আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মোট ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্য আড়ত ও জেলে সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে বাবু সরদার এবং পাবনার ঢালারচর এলাকার জেলে জামাল প্রামাণিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনার মোহনায় মাছ ধরতে যান। গভীর রাতে জাল টেনে তোলার সময় তারা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে দেখা যায়, জামাল প্রামাণিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি এবং বাবু সরদারের জালে ১৭ কেজি ওজনের আরেকটি বিশাল কাতল ধরা পড়েছে।

শনিবার সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়ার একতা মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলাম শুরু হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। তিনি বড় কাতলটি (২৫.৫ কেজি) ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় এবং ছোট কাতলটি (১৭ কেজি) ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন। অর্থাৎ ব্যবসায়ী চান্দু মোল্লা মোট ৮২ হাজার ৪৫০ টাকায় মাছ দুটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছগুলো কেনার পর তিনি ঢাকার পরিচিত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। গুলশান এলাকার একজন শিল্পপতি মাছ দুটির প্রতি আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১০০ টাকা লাভে অর্থাৎ মোট ৪ হাজার ২৫০ টাকা মুনাফায় ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি ওই শিল্পপতির কাছে বিক্রি করা হয়।

জেলে বাবু সরদার বলেন, বর্তমানে পদ্মা ও যমুনায় নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ছে। ভালো দামে মাছ বিক্রি করতে পেরে আমরা খুশি। তবে জ্বালানি তেলের সংকটের কারণে আমরা নিয়মিত ট্রলার চালাতে পারছি না। ঠিকমতো জাল ফেলতে পারলে আরও বেশি মাছ ধরা পড়ার সম্ভাবনা ছিল।

বিশাল এই মাছ দুটি দেখতে সকালে আড়ত চত্বরে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় মাছ ধরা পড়ার খবরটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com