রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘রোগ কোনো নির্দিষ্ট সময়ে হয় না, অথচ আমাদের সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে বা আলট্রাসাউন্ডের মতো জরুরি সেবাগুলো নির্দিষ্ট সময়ের পর আর পাওয়া যায় না। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন।’

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাত ১০টায় একজনের জরুরি আলট্রাসাউন্ড প্রয়োজন হলে তার স্বজনদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, তা ভুক্তভোগীরাই জানেন। জরুরি সময়ে প্রয়োজনীয় পরীক্ষা না করা গেলে সঠিক চিকিৎসা ব্যাহত হয়।’

তিনি বলেন, শুধু বরাদ্দ বা অর্থায়ন বাড়ালেই হবে না, বরং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মন্ত্রী দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘মানুষ তৈরি না হলে দামি মেশিন দিয়ে কোনো লাভ হবে না। আমাদের টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ও চিকিৎসক—সব পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এম মঈনুল ইসলাম। দিনব্যাপী সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিষয়ে অর্ধশতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে ডা. ফরিদা ইয়াসমিনকে ‘ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com