শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গে নির্বাচন ‘ভোট অন্য কেউ দিয়ে গেছে’

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার সরাসরি ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক তরুণী দেখেন, তার ভোট আগেই হয়ে গেছে। অর্থাৎ অন্য কেউ তার জায়গায় ভোট দিয়ে গেছে।

এই কথা শুনে হতাশ মুখে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান তরুণী। বিষয়টি নজরে আসার পরে নির্বাচন কমিশন কর্মকর্তাদের ফোন করে ঘটনার কথা জানান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। লাইভ স্ট্রিমিং ফুটেজ যাচাই করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন তিনি।

এর আগে, কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় প্রথম দফার এই নির্বাচন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। এতে ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর।

প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com