রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

‘উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷

আজ (বুধবার) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন পল্লবী থানায় বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের জন্য অদ্যাবধি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে বিস্তারিত সমীক্ষা করে পল্লবী থানার আওতাভুক্ত বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।.

তিনি বলেন, উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকের বসবাসের ক্যাম্পসমূহে ২০১৬ সালের পূর্বে ব্যবহৃত বিদ্যুৎ বিল বাবদ ৪০ কোটি ২৭ রাখ ৭৮ হাজার ১৫৩ টাকা বকেয়া ছিল। গত ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় বিরোধ নিষ্পত্তি কমিটির ১ম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ সাপেক্ষে বকেয়া বিদ্যুৎ বিল পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা পরিশোধের প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com